করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু শেবাচিমে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু শেবাচিমে


রফিকুল ইসলাম:গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি ও উপসর্গ নিয়ে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা।হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ৮টায় আমেনা খানম (৬৫) নামে এক বৃদ্ধা হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার খবির উদ্দিনের স্ত্রী।

গত ১২ জুন রাত পৌনে ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।এর আগে গত ১৩ জুন বিকেল ৫টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার মুশুরিয়া এলাকার বাসিন্দা ইব্রাহিম (৭৫) নামে এক বৃদ্ধ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি ওইদিন বিকেল সোয়া ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় উপসর্গ নিয়ে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।অপরদিকে গত ১৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার বড়ইকান্দি এলাকার হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি ওইদিন দুপুর পৌনে ২টার দিকে মুমূর্ষু অবস্থায় উপসর্গ নিয়ে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।এছাড়া গত ১৩ জুন দিনগত রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা সদরে চাঙ্গাখালী এলাকার আমজেদ মুন্সীর ছেলে বজলুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বজলুর রহমান গত ১২ জুন সকাল ৯টা ৩৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে রিপোর্টে করোনা পজেটিভ আসে।এ নিয়ে শেবচিম হাসপাতালে মোট মৃত্যু হয়েছে ৫৮ জন। যার মধ্যে করোনা পজেটিভ ১৮ জনের ও নেগেটিভ ৩৫ জনের এসেছে। এখনো ৫ জন রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।

Top