আমতলীতে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা আমতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৬২ জন প্রতিবন্ধীশিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।রবিবার সকাল সারে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনেরসভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলাপরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগসাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারীভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্বএ্যাড. মোঃ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,উপজেলা সমাজবেসা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।

সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ১৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে উপজেলা সমাজসেবাঅধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেয়া হয়। এদের মধ্যে প্রাথমিকে ১০৭ জন জনপ্রতি ৮হাজার ৪’শ টাকা, মাধ্যমিকে ৩২ জন জনপ্রতি ৯ হাজার, উচ্চ মাধ্যমিকে ১০ জন জনপ্রতি ১০ হাজার২’শ ও ¯œাতকে ৬ জন জনপ্রতি ১৪ হাজার ৪’শ টাকার চেক বিতরণ করা হয়। সভায় উপস্থিত অতিথিরাপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তির চেকগুলো তুলে দেন।

Top