আমতলীতে জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা প্রদান
আমতলী (বরগুনা) প্রতিনিধি: মহামারী করোনায় বরগুনার আমতলী থানা এলাকায় কর্মহীন এবং ঘূর্ণিঝড়আম্ফানে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বরগুনা জেলা পুলিশের পক্ষথেকে ২০০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণকার্যক্রম উদ্বোধন করেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।রবিবার বিকেল ৫ঘটিকায় আমতলী থানা কম্পাউন্ডে বসে আমতলী থানা এলাকায় কর্মহীন এবং ঘূর্ণিঝড়আম্ফানে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র অসহায় ২০০ শত পরিবারের মাঝে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জনপ্রতি দশকেজি চাল, দুই কেজি আলু. এক কেজি ডাল ও এক লিটার তৈল বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মারুফহোসেন (পিপিএম)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহরম, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম,আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার, পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) তার বক্তব্যে বলেন, আমতলী থানা এলাকায় মহামারীকরোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারকে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে চাল,
ডাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে। তিনি মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সকলকেস্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।পরে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষেরদীর্ঘায়ূ ও করোনায় নিহতদের রুহের মাগফেরাত এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করাহয়।