সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রী সহ বিএনপি নেতা করোনায় আক্রান্ত !
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে বিএনপি নেতা ফেরদৌস আলম ও তারস্ত্রী আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম করোনা আক্রান্ত হয়েছেন।তাদের গ্রামের বাড়ি তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ীর নয়াহাটি।ফেরদৌস আলম তাহিরপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ও তার স্ত্রী শিউলী বেগম সিলেটের দক্ষিণসুরমা উপজেলা আনসার ভিডিপি’র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন।রবিবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. জসীম উদ্দিন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তারা জানান,স্বামী স্ত্রী দু’জনই শনিবার রাত হতে সিলেটের টিলাগড়স্থ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, গত ১০ জুন ফেরদৌস ও তার স্ত্রী সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা ভাইারাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপরদিন ১১ জুন ওই উপজেলার৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় পিসি আরল্যাবে পরীক্ষার জন্য পাঠালে শনিবার রাতে তাহিরপুরের এ দম্পতির সাথে ওই উপজেলার ৩ জন সহ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।