মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা


মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারী ইউপি সদস্য এর স্বামী মো. ইলিয়াস খান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ (৩৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ইলিয়াস খান উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে ও ওই ইউনিয়নের নারী ইউপি সদস্য খাদিজা বেগমের স্বামী। মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর মোবাইল নাম্বার কৌশলে সংগ্রহ করে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো। গত বুধবার (১০ জুন) স্থানীয় চৌকিদার থেকে প্রাপ্ত একটি নোটিশ দেখাতে ওই গৃহবধূ সন্ধ্যায় স্থানীয় নারী ইউপি সদস্য খাদিজা বেগমের বাড়িতে যান।

এ সময় ওই নারী ইউপি সদস্য বাড়ি না থাকার সুযোগে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান ওই গৃহবধূকে মুখ চেপে জোর পূর্বক ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Top