বিসিসিতে আবারো রদবদল
নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সিটি কর্পোরেশ(বিসিসি’র) দাপ্তরিক কাজের গতিশীলতার বৃদ্ধির জন্য আবারো রদবদল করা হয়েছে।এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃইসরাইল হোসেন সাক্ষরীত এক চিঠিতে দপ্তরের রদবদল করে।বিসিসি’র নির্ভর যোগ্য সূত্রমতে, প্রশাসনিক কর্মকর্তা পদে থাকা কাজী মোয়াজ্জেম হোসেন কে তার স্বপদ কর ধার্য শাখার এ্যাসেসর পদে পুনরায় দায়িত্ব পালন করতে আদেশ দেয়া হয়।
এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস কে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ১১ জুন প্রধান নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত এই দুই জনের নামে চিঠি করা হয়। গতকাল রবিবার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করে স্বপন কুমার দাস বলে প্রতিবেদককে নিশ্চিত করে জানান।