বরগুনায় নতুন করে ১২ জন করোনায় শনাক্ত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনায় নতুন করে ১২ জন করোনায় শনাক্ত


মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনায় ২ চিকিৎসকসহ নতুন করে ১২ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে।গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,নতুন করে ২চিকিৎসক হলেন,আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসক (২৮) এবং পাথরঘাটা উপজেলার একজন নারী চিকিৎসক (২৯) রয়েছেন।এবং অন্যরা শনাক্ত হয়েছে জেলার বিভিন্ন জায়াগার বাসিন্দারা।

হাসপাতালের সিভিল ডা.হুমায়ন খান শাহিন বলেন এ জেলায় আজ সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত ১১৬ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন।চিকিৎসাধীন ৫২ জন।মারা গেছেন ২ জন।২১০৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৯৮৪ জনের।নতুন যারা শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা এসেছে খোঁজ খবর নিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

Top