আমতলীতে ইলিশ আহরনকারি মৎস্য জীবিদের মৎস্য কার্ড যাছাই বাছাই অনুষ্ঠিত
আমতলী(বরগুনা) প্রতিনিধি।। আমতলী পৌর এলাকার ইলিশ আহরনকারি মৎস্য জীবিদের মৎস্য কার্ড যাছাইবাছাই ও হাল নাগাদ তালিকা করন কার্যক্রম পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মতিয়ার রহমানের সভাপতিত্বে রোববার দুপুর ১২ টায় আমতলী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।মৎস্য কার্ড যাছাই বাছাই ও হাল নাগাদ তালিকা করন কার্যক্রম উদ্ভোধন করেন, আমতলী উপজেলানির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগেরসহসভাপতি আমান উল্লাহ তালুকদার , পৌরকাউন্সিলর জিএম মুসা , আবুল বাশার রুমী, মো. ফরহাদহোসেন সংরক্ষিত আসনের কাউন্সিলর গন , পৌরসভার কর্মকর্তাগন ও সাংবাদিকসহ সুশীল সমাজেরনেতৃবৃন্দ। ।