ভারতে পাচার হওয়া দুই কিশোরীবেনাপোল দিয়ে হস্তান্তর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ভারতে পাচার হওয়া দুই কিশোরীবেনাপোল দিয়ে হস্তান্তর


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ফিরে আসা আসমা খাতুন (১৭) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা ও ফাইমা খাতুন (১৬) ফেনি জেলার ছাগইনাইয়া থানার বাসিন্দা ।বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বাংলাদেশী দুই কিশোরী দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচারের পর গুজরাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে ।

পরে জেল থেকে চিলড্রেন হোম ফর গার্লস আহম্মদাবাদ গুজরাট নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ইমিগ্রেশন কাযক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সেখান থেকে বাংলাদেশী একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়ে বাড়িতে পাঠানো ব্যবস্থা করবে।

Top