এক দিনমজুর‌কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

এক দিনমজুর‌কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে


আলোকিত বার্তা:ব‌রিশা‌ল নগ‌রে পূর্বশত্রুতার জের ধরে মামুন মাতুব্বর (৪০)নামে এক দিনমজুর‌কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।‌শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরের রূপাতলী এলাকার মাওলানা ভাসানী সড়কে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। দু‌ই সন্তানের জনক মামুন মাতুব্বর ওই এলাকার ভাড়া‌টিয়া এবং পটুয়াখালী জেলার ছোটবিঘাই গ্রামের বাসিন্দা।

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. নুরুল ইসলাম জানান,বিভিন্ন বিষয় নি‌য়ে মামু‌নের সঙ্গে রা‌ব্বির বিবাদ ছিলো। শুক্রবার সন্ধ্যায় কবুতরের খো‌পে ঢিল ছোড়াকে কেন্দ্র ক‌রে তারা বিবাদে জড়িয়ে যান। এক পর্যা‌য়ে রা‌ব্বি ধারা‌লো অস্ত্র দি‌য়ে মামুন‌কে কু‌পি‌য়ে গুরুত্বর জখম ক‌রে। প‌রে স্থানীয়রা মামুন‌কে উদ্ধার ক‌রে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যায়। সেখা‌নে রাত ৮ টার দি‌কে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আই‌নি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে। অ‌ভি‌যুক্ত রা‌ব্বিকে আটক করা হয়েছে। রাব্বি ওই এলাকার র‌ফিকুল ইসলা‌মের ছে‌লে।

Top