হত্যা মামলার আসামি গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হত্যা মামলার আসামি গ্রেফতার


রফিকুল ইসলাম:বরিশাল নগরের রূপাতলী এলাকায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামি জিসানকে (২৫) গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।শনিবার (১৩ জুন) দুপরে র‌্যাব-৮ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঝালকাঠি সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে জিসানকে গ্রেফতার করা হয়। জিসান বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী মওলানা ভাষানী সড়কের বাসিন্দা জহিরের ছেলে।হত্যা মামলার আসামি রাব্বী ও জিসান চাঁদা দাবি করলে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বর তা দিতে অস্বীকার করেন। গত ১২ জুন দিনগত রাতে রাব্বী ও জিসান পথরোধ করে মামুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামুনের পরিবারের সদস্যরা।আসামি রাব্বী ও জিসান এলাকায় মাদকব্যবসা করতেন ও বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।প্রসঙ্গত, ওই ঘটনার পরপরই রাব্বিকে স্থানীয়রা হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

Top