শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ জুন) সকাল ৭টায় তার মৃত্যু হয়। মৃত সালমা (৩৫)পটুয়াখালী বাউফল উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।শেবাচিম হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত মঙ্গবার (৯ জুন) দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে সে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।ওইদিন তার নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ধুলু সরকার নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মৃত ধুলু সরকার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা। সে শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১ টার দিকে উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে করেনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডাঃ বাকির হোসেন।

Top