৩ মাসে বরিশাল জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৩২৬টি অভিযান পরিচালিত হয়েছে
আশ্রাফ সুমন:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গেল প্রায় ৩ মাসে বরিশাল জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৩২৬টি অভিযান পরিচালিত হয়েছে।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,এ পর্যন্ত ৩২৬টি মোবাইল কোর্টে ৫৮৬ জন ব্যক্তি ও ৬৮৩টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ ৬১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।এছাড়া ৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।
এদিকে সর্বশেষ শুক্রবার(১২ জুন)বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো.জিয়াউর রহমান।অভিযানে মাস্ক না পরায় ১ জন দোকানদার ও ১ জন পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।