হিজলায় শাহানারা আবদুল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
বরিশালের হিজলা উপজেলার হলরুমে মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সাংস্কৃতিজন সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা,
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্-এমপি’র সহধর্মিণী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র রত্নগর্ভা মা,শহীদ জননী মরহুমা সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনায় হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (বাদ আসর) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে,উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এমপি পংকজ নাথ। তিনি তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ সাহান আরা আবদুল্লাহর শোক সহিবার শক্তি দান করো। তিনি আরো বলেন সাহান আরা আবদুল্লাহ আমাদের অবিভাবক ছিলেন। সব সময় আমাদের কে সন্তানের মতো স্নেহ করতেন, যেকোন সংকটময় পরিস্থিতিতে আমাদের পাশে থেকে সাহস ও শক্তি জুগিয়েছেন।তার এই আকস্মিক মৃত্যুতে সংসদ সদস্য পংকজ নাথ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বড়জালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ,মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।