ডা. আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন
আলোকিত বার্তা:মৃত্যুবরণ করা বরিশাল নগরের বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন।বৃহস্পতিবার (১১ জুন) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের পাওয়া রিপোর্টে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেনের করোনা পজেটিভ অর্থাৎ তার শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
ডা.আনোয়ার হোসেন গত মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গত সোমবার (৮ জুন) সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হলে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হয় এবং জানাজা শেষে গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার বিনয়কাঠীতে তার মরদেহ দাফন করা হয়।তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, আওয়ামী লীগের নেতা, চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন।