বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


আলোকিত বার্তা:বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় শাহ আলম ও মো. রানাকে দেড় হাজার টাকা,জনসমক্ষে ধূমপান করায় মিলনকে তিনশ’ টাকা এবং মাস্ক না পরায় সাব্বির ও মিলনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে বিআরটিএর পরিদর্শক ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top