তাহিরপুরে করোনার নমুনা কালেকশন বুথ উদ্বোধন করলেন- ইউএনও বিজেন ব্যানার্জী
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার তাহিরপুরউপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সদ্যপদ উন্নতি পাওয়া অতিরক্ত(জেলা প্রশাসক)বিজেনব্যানার্জী এ বুথ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবালহোসেন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন,উপ সহকারী কমিউনিটিমেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তাসহগণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন,করোনাভাইরাসের নমুনা কালেকশনেযারা সম্পৃক্ত থাকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা।প্রসঙ্গত, তাহিরপুর উপজেলায় আজ নতুন ৭ জন সহ মোট ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এরমধ্যে ১৭ জনের করুনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জন সুস্থ বাকি ৫ জনআইসলোশনে রয়েছেন।