তাহিরপুরে এতিম শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের হাতে খাবার তুলে দিলো-যুগান্তর স্বজন সমাবেশ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ এতিম শিক্ষার্থী ,মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিতপরিবারের দেড় শতাধিক মানুষের হাতে উন্নত মানের খাবার তুলে দিয়েছে যুগান্তর স্বজনসমাবেশ।যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা স্বজনদের অর্থায়নে এ খাবারবিতরন করা হয়।উপজেলার সীমান্তজনপদ লাউরগড়ে হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় মঙ্গলবার বাদ জোহরস্বজনদের হাতে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয়।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটকালীন সময়ে মোকাম বা মাজারএলাকায় মাদ্রাসায় পড়ুয়াএথিম শিক্ষার্থী, মানসিক ভারসাম্যহীন,ফকির,ছিন্নমুলপথশিশু,এলাকার সুবিধাবঞ্চিত পরিবারেরমানুষজনের হাতে খাবার প্যাকেট তুলে দেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সুনামগঞ্জপ্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদসহ স্বজন সমাবেশেরসদস্যরা।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক(সাংবাদিক) হাবিব সরোয়ার আজাদ বলেন, আমার সহায়তার প্রচেষ্টা অভ্যাহত থাকবে। আমিসবসময় অসহায় ও সমাজের সুবিদা বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে মনের তৃপ্তি খুঁজে পাই।খাবার বিতরণকালে উপজেলার হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ(অব. শিক্ষক) হাজি নুরুল আমিন, ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি লাউড়েরগড় এলাকার বিশিষ্টমুরুব্বী মো. মুসলিম উদ্দিন,লাউড়গড় সমাজ কল্যাণ যুবক সভাপতি সিরাজুল আলম,সাধারন সম্পাদকরুপাজ মিয়া,ব্যবসায়ী খাইরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান আলীমউদ্দিন, লিবিয়া প্রবাসী জিয়াউল রোমান,স্বজন শিহাব সরোয়ার শিপু, আরিফুল ইসলাম আরিফসহস্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।