সুনামগঞ্জে জাদুকাটা নদীর তীর কেটে বালু লুটকালে ১১ শ্রমিক আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সুনামগঞ্জে জাদুকাটা নদীর তীর কেটে বালু লুটকালে ১১ শ্রমিক আটক


সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে  জাদুকাটার তীর কেটে বালু লুটে জড়িত ১১ শ্রমিককে আটককরেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত দেড়টায় থানা পুলিশ অভিযানে নেমে শ্রমিকদের আটক করে।বুধবার থানা পুলিশ জানায়,জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর আমড়িয়া গ্রামের বিল্লালমিয়া,জুলহাস মিয়া,হযরত আলী,ফালান মিয়া,মরম আলী,সোহেল মিয়া,রমজান আলী সিরাজপুর বাগগাঁওগ্রামের নুরুজ্জামান,সেলিম হাসান জনি,তাহিরপুর উপজেলার লামাশ্রম গ্রামের মোক্তারহোসেন,বিন্নাকুলি গ্রামের শাহাব উদ্দিনসহ ১১ শ্রমিককে মঙ্গলবার রাত দেড়টায় আটক করা হয়।এরপর বুধবার সকালে থানার এসআই দীপঙ্কর বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিন জনের নামোল্ল্রেখ করে অজ্ঞাতনামা ৮ হতে ১০ জনকে পলাতক আসামী করা হয়েছে। জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশের অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলাব্যাপীলকডাউন চলাকালে বালু পাথর লুটেরা চক্র নেপথ্যে থেকে মঙ্গলবার মধ্যরাতে তাহিরপুরের ঘাগটিয়াগ্রামের বড়টেক এলাকার পাকা সড়কের সামনে ও আদর্শ গ্রামের সামনে সীমান্তনদী জাদুকাটার তীরকেঁটে বালু লুটে নামায় শতাধিক শ্রমিককে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ,পুলিশ সুপার, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তাহিরপুরউপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীকে মঙ্গলবার রাতে নদীর তীর কেটে বালু লুটের বিষয়টিএলাকাবাসী অবহিত করলে তারা নদীর তীর কাটা বন্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে থানারওসিকে নির্দেশ দেন। এরপরই থানার ওসি মো. আতিকুর রহমানের নেতৃত্বে থানা মঙ্গলবার রাত দেড়টার দিকে জাদুকাটানদীতে  অভিযানে নেমে ওই ১১ শ্রমিককে পুলিশ আটক করে। বুধবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বলেন,পরিবেশ বিপন্ন করেযেসকল মদদদাতা বা শ্রমিক যখনই নদীর তীর কেটে বালু লুটে নামে তখনই এলাকার লোকজন সংগঠিতহয়ে তাদেরকে, তাদের বালু বোঝাই নৌকা,বালু লুটের সরজ্ঞামাদী আটকে রেখে অবহিত করেন তাহলেপুলিশ তাৎক্ষণিক সময়ে আইনি ব্যবস্থা নিবে।সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ  বলেন, জাদুকাটা নদীর তীর কেটে বালূ লুট বন্ধেউপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে নিয়মিত অভিযা চালিয়ে যাবার নির্দেশনা প্রদান করাহয়েছে।

Top