১ হাজার দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১ হাজার দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।


আলোকিত বার্তা:বরিশালে করোনা পরিস্থিতিতে কর্মহীন ১ হাজার দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দোকান কর্মচারীদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।এ সময় জেলা প্রশাসক সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবো, প্রশাসনকে সহযোগিতা করবো। আমরা যেন সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাই।

খাদ্য সহয়তা বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেকের মাঝে চাল, আলু, ডাল, সাবান বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও অনেক মানুষকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Top