লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।


আলোকিত বার্তা:লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পাঠানকান্দি এলাকার আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) ও একই থানাধীন রাজৈর বেপারীপাড়া এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী বুল বেগম (৩৮)।বুধবার (১০ জুন) বিকেলে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর গ্রাম থেকে রাশিদা বেগম ও বরিশালের গৌরনদী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে বুল বেগমকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গত ১ জুন দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা লিবিয়ায় মানব পাচার চক্রের চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এছাড়াও প্রাপ্ত গোপন তথ্য থেকেও এর সত্যতা পাওয়া গেছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাশিদা বেগমের স্বামী দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছেন। আর রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করেন।

Top