করোনায় আক্রান্ত শেবাচিমের সেবা তত্ত্বাবধায়ক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনায় আক্রান্ত শেবাচিমের সেবা তত্ত্বাবধায়ক


আশ্রাফ সুমন:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপারিনটেনডেন্ট) সেলিনা আক্তার (৫৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বানাপ শেবাচিম শাখার সভাপতি সিনিয়র স্টাফ নার্স মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে বুধবার (১০ জুন) দিনগত রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে সেলিনা আক্তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শেবাচিম হাসপাতালে নার্সদের শতভাগ দায়িত্বপালন নিশ্চিতকরণসহ শৃঙ্খলা বজায় রাখতে সেলিনা পারভিন দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ), বরিশাল হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

Top