বরগুনায় মুক্তিযুদ্ধের স্মৃতিকথা'র মোড়ক উন্মোচন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনায় মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনায় বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন করা হয়।
আজ বুধবার (১০জুন) সকালে জেলার ১০০জন বীর মুক্তিযুদ্ধের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।
মুক্তিযুদ্ধের স্মৃতিকথা সম্পর্কে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, উপকূলীয় জেলা বরগুনার রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। এ জেলায় রয়েছে নবম সেক্টরাধীন বুকাবুনিয়া সাব-সেক্টর।তাই যাতে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বিলুপ্ত না হয়আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিববর্ষের অনন্য উপহার।মুক্তিযুদ্ধ গবেষক ও বইটির সম্পাদক চিত্তরঞ্জন শীল বলেন,স্বাধীনতার পর থেকে বিভিন্ন কলা-কৌশলেমুক্তিযুদ্ধের স্মৃতিকথা আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছিল।তাই জেলা প্রশাসনের ব্যাতিক্রম উদ্যোগে মুক্তিযোদ্ধারা আবারও ফিরে পেয়েছেন১৯৭১-এর যুদ্ধকালীন দিনগুলোএই স্মৃতিকথা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের চিত্র তুলে ধরবে।

উক্ত মোড়ক উন্মোচনে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মারুফ হোসেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।প্রমুখ

Top