আমতলীতে করোনার মধ্যেও থেমে নেই গাঁজা ব্যবসায়ীরা!
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে দুই কেজিগাঁজাসহ দুই কিশোর মাদক কারবারীসহ তিন জনকে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি)পরিদর্শক মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় অভিযানচালিয়ে সিলেটের সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের রহিমুদ্দিনের পুত্র কিশোর মাদক কারবারী মোঃ
সুমন আহমেদ (১৬) ও একই এলাকার মঞ্জুর আলীর পুত্র জোবায়ের আহমেদ ওরফে মোঃ রনি আহমেদ (১৫) এবংআমতলী চলাভাঙ্গা গ্রামের আঃ মন্নান হাওলাদারের পুত্র মোঃ মিজানুর রহমানকে (৩২) দুই কেজি গাঁজাসহহাতেনাতে আটক করেন।
আটককৃতদের জিজ্ঞাষাবাদ শেষে বুধবার দুপুরে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদেরবিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশের পরিদর্শক মোঃ হারুন-অর-রশিদ মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েআমার একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় দুই কেজি গাঁজাসহ দুই কিশোর কারবারী ও একযুবককে আটক করতে সক্ষম হই। এরা কলাপাড়ার মাদক চালান করতে ছিলো। আটককৃতদের আমতলী থানায়সোপর্দ করা হয়েছে।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম বলেন, আটককৃত কিশোর মাদক কারবারীদের বিরুদ্ধেআমতলী থানায় মাদকনিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।