আমতলীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামেবুধবার (১০ জুন) দুপুরে প্রিন্স মৃধা ও আঃ রাজ্জাক মোল্লা নামের দুই কৃষকের ৩টি গরু বজ্রপাতে মারাগেছে।স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার সময় দুপুর সারে ১২টার দিকে উপজেলার গাজীপুর গ্রামের কৃষকপ্রিন্স মৃধার দুটি ও আঃ রাজ্জাক মোল্লার একটি গরু বিলে ঘাস খাওয়ানের জন্য বাঁধা ছিল। এ সময়আকস্মিক বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়। বজ্রপাতে মারা যাওয়া গরুগুলোরশরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
গরুর মালিক প্রিন্স মৃধা বলেন, বিলে আমার দুটি গরু ঘাস খেতে ছিল। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলেবজ্রপাতে আমার দুটি গরু মারা যায়। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।