পাখির গলা কেটে ফেসবুকে পোস্ট করায় থানায় মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পাখির গলা কেটে ফেসবুকে পোস্ট করায় থানায় মামলা


তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলীতে মাছরাঙা পাখির বাসা থেকে ডিম ও পাখি ধরে গলা কেটে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে পাখি শিকার করা দন্ডনীয় অপরাধে বন্যপ্রাণী সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে সাগর কর্মকার বাদী হয়ে তালতলী থানায় এ মামলা দায়ের করেন। । তালতলী উপজেলার তালতলীপাড়া গ্রামে তার বাড়ি।জানাযায়, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদলের সদস্য কামরুজ্জামান ফারুক সোমবার রাতে গাছের কোঠর থেকে মাছরাঙা পাখি ধরে জবাই করে ডিমের পাশে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়। পোষ্ট দেয়া ছবিগুওলা এলাকায় ছড়িয়ে পরলে এ নিয়ে তোলপার শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে । পরে কামরুজ্জামান ফারুক নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেলেন।

এ মামলার বাদী সাগর কর্মকার বলেন, বিবেকের তাড়নায় আমি মামলা করেছি। আমাদের দেশ থেকে মাছরাঙা পাখি বিলুপ্তির পথে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে আমাদের পশুপাখিকে রক্ষা করতে হবে। যারা নির্বিচারে পাখি হত্যা করে তাদের বিচার হওয়া উচিত।বরগুনার আইনজীবী সাইমুল রাব্বি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী, প্রোটেকটেড বোর্ড বা সুরক্ষিত এ সব পাখি শিকার করা দন্ডনীয় অপরাধে এক বছর কারাদন্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদন্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।তালতলী উপজেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান অসীম বলেন, একটা শিক্ষিত ছেলে বোকার মতো কাজ করেছে। জেলা ছাত্রদলের কাছে বহিষ্কারের জন্য সুপারিশ করে পাঠিয়েছি তারা সিদ্ধান্ত নিবেন।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাছরাঙা পাখির বাসা থেকে ডিম ও পাখি ধরে গলা কেটে হত্যা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। তদন্ত করে মামলার চার্জসিট আদালতে প্রেরণ করা হবে। আদলত বিধিমোতাবেক ব্যবস্থা নিবেন।

Top