আমতলীতে আয়রণ ব্রীজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলি নদীতে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে আয়রণ ব্রীজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলি নদীতে


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নেরআমড়াগাছিয়া বাজার সংলগ্ন নদীতে আয়রণ ফুট ব্রীজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলিসহ
নদীতে পড়ে গিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানাগেছে, বুধবার সকাল ৯টার দিকে চাওড়া ইউনিয়নেরঘটখালী তালুকদার ব্রিকস থেকে কুকয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুকআকন একটি ট্রলি গাড়ীতে করে ইট বোঝাই করে গুলিশাখালী ইউনিয়নের বাজারখালীগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াগাছিয়া বাজার সংলগ্ন নদীর উপড় নির্মিত আয়রণফুট ব্রীজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রীজটির মাঝ বরাবর ভেঙ্গে ইটসহ ট্রলি গাড়ীটিনদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নূরুল ইসলাম বলেন, আজ(বুধবার) সকালে ইট বোঝাই একটি ট্রলি গাড়ী আয়রণ ফুট ব্রীজটি পার হওয়ার সময়
ব্রীজের মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেদুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষের।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশপাঠানো হয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, এ আয়রণ ফুট ব্রীজটি অনেক আগথেকেই ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। নিষেধ করা সত্তে¡ও জনৈক ফারুক গাজী এঝুকিপূর্ন ব্রীজ দিয়ে ট্রলি দিয়ে ইট টেনে ব্রীজটি ভেঙ্গে ফেলেছে। এখানে একটিগার্ডার ব্রীজ নির্মাণের জন্য প্রস্তাবনা দেয়া আছে। সেটা পাশ হয়ে আসলে এখানেনতুন ব্রীজ নির্মাণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ব্রীজ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়েছি।নিষেধ অমান্য করে এ ঝুকিপূর্ণ আয়রণ ব্রীজটি দিয়ে মালামাল টেনে ভেঙ্গে ফেলেছে,আপাদত তারাই এটি মেরামত করে দিবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থানেয়া হবে।

Top