বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।শনাক্তে শীর্ষে রয়েছে বরিশাল নগর।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ সবচেয়ে বেশি শনাক্ত হয় গত বৃহস্পতিবার। ওইদিন বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।সবশেষ হিসাব অনুযায়ী, বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে,আর বিভাগে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন।বরিশাল ছাড়া বিভাগের অন্য জেলায় শনাক্ত ৪শ।

শুধু বরিশাল সিটি করপোরেশনসহ সদর উপজেলায় শনাক্ত ৫৭৮ জন। যেখানে বাকি ৯ উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। আর এ হিসাব অনুযায়ী বরিশালের ১০ উপজেলায় মোট শনাক্ত থেকে প্রায় ৫ গুণ বেশি শনাক্ত বরিশাল নগরে।এছাড়া মোট আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য এবং স্বাস্থ্যবিভাগে (ডাক্তার, নার্স, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী) কর্মরত ২শ জনের ওপরে রয়েছেন। বাকিদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন।আবার সুস্থ ও মৃত্যুর পরিসংখ্যানেও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে বরিশাল জেলা।বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৭ জন। বিভাগে সুস্থ হয়েছেন ২৯৩ জন, যার মধ্যেও শীর্ষে রয়েছে বরিশাল জেলা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, দিন দিন অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এখনই সবাই সচেতন না হলে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা অনেকটাই কঠিন অবস্থায় গিয়ে ঠেকবে।

Top