হিজলায় চোরাই গরু নিয়ে এলাকাবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা
হিজলা প্রতিনিধি :বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের কশাই আঃ হাই কান্ড দেখে হতবাক স্থানীয়রা।জানাযায় মেমানিয়া ইউনিয়নের মৌলভিরহাট বাজারের কশাই আঃ হাই দীর্ঘ ৪ মাস ধরে নিয়মিত গরুর মাংশ বিক্রি করে আসছে। এদিকে স্থানীয়রা বলছে আব্দুল হাই নিয়মিত ফ্রিজ থেকে বের করে মাংশ বিক্রি করছে। কিন্তু কখনই গরু জবাই করতে দেখা যায়নি। ৭ জুন দিবাগত রাতে লক্ষিপুরা গ্রামের আলতাফ হোসেন রাড়ির শাড় চুরি হয়। অনেক খোজাখুজির পরে রাত আনুমানিক ২ টার দিকে মৌলভিরহাট বাজারে গরু জবাই করে ফ্রিজে মাংশ ঢোকানোর সময় বাজার ব্যবসায়িদের নজরে পড়ে। বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়ে কশাই আব্দুল হাই। কিছুক্ষন পড়েই গরুর মালিক উপস্থিত হয় ঘটনাস্থলে। গরুর মালিক কালার বর্ননা দিলে বাজার ব্যবসায়িরা গরুর রঙ্গের সত্যতা স্বীকার করে বলেন জবাইকৃত গরুর সাথে মিল রয়েছে। এতো কিছুর পরেও বাজার ব্যবসায়িরা তাদের নাম বলতে নারাজ। গরুর মালিক আসার পর পরই পালিয়ে যায় কশাই আব্দুল হাই ও তার ভাতিজাও উদাও হয় চামড়া নিয়ে।
শুরু হয় দেন দরবার কারা আছে এই গরু চোরের সাথে সম্পিক্ত এমন প্রশ্ন স্থানীয়দের মাঝে ? গরুর মালিক আলতাফ হোসেন রাড়ী বলেন সাকিল আমাকে ডেকে সাকিলের ব্রিকফিল্ডে নিয়ে গিয়ে বলেন এ নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই আপনার গরুর দাম কত ? তখন গরুর মালিক বলে ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকা হবে। তখন সাকিল তাকে ৮০ হাজার টাকা দেয়ার কথা বলে চুপ থাকতে বলেন।
এদিকে মেমানিয়া হিজলা গৌরবদী ও হরিনাথপুর ইউনিয়নের ২/৩ মাসে প্রায় ২৫/৩০ টি গরু চুরি হয় যার এখনো কোন হদিছ মিলেনি। ইন্দুরিয়া গ্রামের আব্দুল খার ২ টি মোকছেদ ঢালীর ১ টি জাকির সরদারের ১ টি খলিল ফকিরের ১ টি এরকম প্রায় ২৫/৩০ টি গরু চুরি হয়েছে। গরু চোর কশাইর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলে বিষয়টি সমযোতা হয়েছে। গরু চুরির সম্পর্কে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি গরু চোরের সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হাইর ব্যপারে আরো অনেক অভিযোগ রয়েছে কিন্তু স্থানীয় রাজনৈতিক কারনে অনেক ব্যপার এরিয়ে যেতে হয়। গরুচোরের বিষয়টি জানাযানি হলে মেমানিয়া পুলিশ ফাঁড়ির এস আই বশির শিকদার ঘটনাস্থল তদন্ত শেষে বলেন কশাইর আব্দুল হাইর ফ্রিজের ঘরটি তালা দেওয়া, তবে ভিতর থেকে মাংশের গন্ধ পাওয়া যায় কিন্তু আমি উপরস্ত অফিসারদের জানানো হয়েছে আমি তালা ভাংতে পারি না। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার শিকদার বলেন ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে আমরা লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।