সুনামগঞ্জ সীমান্তে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পৌঁচে দিলো-বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধি :সারাদেশে মহামারী করোনাভাইরাস সংক্রমন ও সংকটকালীন সময়েসুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) সহযোগীতায় তাহিরপুর ও সুনামগঞ্জ সদর
উপজেলার সীমান্তবর্তী ১হাজার হতদারিদ্র পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রীবিতরণ করা হয়।রবিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির)অধীনস্থ সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা বিওপি,তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপি, চাঁনপুরবিওপি, ট্যাকেরঘাট বিওপি ও চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এক হাজার পরিবারের মধ্যেপ্রত্যেক পরিবারে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-২৮ বর্ডার বাংলাদেশ (বিজিবি) অধিনায়কমোঃ মাকসুদুল আলম, মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান কোয়ার্টার মাষ্টার এডি মাহবুবুররহমান, লাউড়েরগড় কম্পানী কমান্ডার সুবেদার হাবিবুর রহমান হাবিব, টেকেরঘাট কম্পানীকমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আব্দুল হামিদমির্জা, চারাগাঁ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াহিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ওসাংবাদিকগণ উপস্থিত ছিলেন।