শেবাচিম ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা রোববার বন্ধ থাকছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা রোববার বন্ধ থাকছে


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) আরটি-পিসিআর ল্যাবে রোববার (০৭ জুন) করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকছে।ল্যাব ও ল্যাবের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শেবামেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকবর কবির।তিনি জানান, যেহেতু আমরা জীবাণু নিয়ে কাজ করি, তাই নিয়মানুযায়ী কিছুদিন পর পর পুরো ল্যাবটাকেও জীবাণুমুক্ত করতে হয়। অন্যান্য সময় ২ থেকে ৩ সপ্তাহ পর করা হলেও এখন ইমারজেন্সি হওয়ায় এখন প্রায় ২ মাসের কাছাকাছি সময়ে গিয়ে ল্যাবটাকে জীবাণুমুক্ত করা হবে।

তিনি জানান,জীবাণুমুক্ত করতে এক ধরনের গ্যাসের ব্যবহারও করা হয়,সেটি পুরোপুরি কমে না গেলে ভেতরে প্রবেশ করা যায় না,তাই পুরোদিন আমরা সে কাজই করবো।
ডা. আকবর কবির জানান, ল্যাবে শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কোনো কোনো সময় ২৩০টি নমুনাও পরীক্ষা করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে অতিরিক্ত এ লোড নেওয়া প্রতিনিয়ত সম্ভব হয় না।এদিকে রোববার ল্যাব বন্ধ থাকার কারনে শনিবার(৬ জুন)বেশ কিছু স্থানে নমুনা সংগ্রহ স্থগিত রাখা হয় বলে জানা গেছে।
তবে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রোববারের পরীক্ষা থাকলে তারা নমুনা ঢাকায় পাঠানো হবে।বিভাগের অনেক নমুনাই এখনো ঢাকা থেকে হয়ে আসে। সেই অনুযায়ী ঢাকা থেকে পরীক্ষা করা হবে।বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন বলেন,একটি সিডিউল করা হয়েছে, সে অনুযায়ী রোববার পরীক্ষা বন্ধ থাকবে। এজন্য ইতোমধ্যে স্বাস্থ্যবিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে।

Top