আমতলীতে ৮০০ জন কর্মহীনকে মানবিক খাদ্য সহায়তা প্রদান
আমতলী (বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া উপজেলার কুকুয়া ওগুলিশাখালী ইউনিয়নের ৮শ জনকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে কুকুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ওগুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলানির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলামমিয়া কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীরসদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে কুকুয়া ওগুলিশাখালী ইউনিয়নের কর্মহীন ৮ শ জনকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে ।