শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে।শনিবার (০৬ জুন) দিবাগত রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান তাদের মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানাগেছে, বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার আইজউদ্দিন আকনের ছেলে খালেক আকন (৪০)খালেক আকন ৪ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানে শনিবার রাত ১১ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।এদিকে ভর্তির পর খালেক আকনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো করা হয়। যার রিপোর্ট মৃতের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এরআগে রাত ১০ টা ১০ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নাইয়াপট্রি এলাকার ফিরোজ আলমের ছেলে পারভেজ (৩০) এর মৃত্যু হয়। সে উপসর্গ নিয়ে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

Top