মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত-৪
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছেন।একটি উন্নয়নমূলক কাজের মান নিয়ে ফেসবুকেস্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে উপজেলারসুবিদখালী সরকারি কলেজ রোড এলাকায়।আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুলইসলাম জুয়েল, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুল আলম রুবানঅপর পক্ষের একই কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন লাভলু ওআমড়াগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. লুৎফররহমান কাদের। এদেরকে মধ্যে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতাল ও পটুয়াখালী সদরহাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানাযায়, সুবিদখালী সরকারি কলেজের একটি উন্নয়নমূলক কাজের মাননিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রোববার দুপুরে কলেজ রোডএলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলামজুয়েল এর সাথে সুবিদখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. শাকিলহোসেন শায়েকের কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওউপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল বলেন, মির্জাগঞ্জ উপজেলারস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সুবিদখালী সরকারি কলেজেরপুকুর খনন ও ঘাটলা নির্মাণের আমার একটি কাজ চলমান রয়েছে। কাজের শুরুতে কলেজশাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন শায়েক আমার কাছে বিভিন্নসময়ে চাঁদা দাবী করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় বিভিন্ন ফেসবুকেআইডি দিয়ে কাজের মান নিয়ে ভুঁয়া স্ট্যাটাস দেয়।আমি রোববার দুপুরে কাজ পরিদর্শনে গেলে কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদকশায়েকের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় শায়েক ও তার দলবল আমার উপর হামলা চালায়।এ সময়ে সুবিদখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো. মাহবুবুল আলম রুবানএগিয়ে আসলে তাকেও মারধর করা হয় এবং তিনি আহত হন।
সুবিদখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন শায়েকের সাথেমুঠোফোনে আলাপ করা হলে তিনি বলেন, আমার নামে মিথ্যা রটানো হচ্ছে। আমি
কারো কাছে কোন চাঁদা দাবি করিনি। কলেজের পুকুর খনন ও ঘাটলা নির্মাণের কাজচলমান। কাজের মান খারাপ হওয়ায় কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমার জানা
নেই।এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলামবলেন, ছাত্রলীগের দুই গ্রæপের সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হয়েছেন তাঁরা
হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।