পাথরঘাটায় জুয়ার আসর, ইউপি সদস্যসহ আটক ৬ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পাথরঘাটায় জুয়ার আসর, ইউপি সদস্যসহ আটক ৬


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার পাথরঘাটার জুয়ার আসর থেকে কাঠালতলী ইউনিয়ন পরিষদ সদস্য শামীম মোল্লা সহ ছয় জুয়ারীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।শনিবার (৫জুন) ভোর রাতে ইউপি সদস্যের নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, সিরাজুল ইসলামের ছেলে ইউপি সদস্য শামিম মোল্লা, আবু তাহেরের ছেলে শফিক, হাসেম হাওলাদারের ছেলে জলিল হাওলাদার, খলিলুর রহমানের ছেলে আবু জাফর, নুরুল ইসলামের ছেলে জলিল, ধীরেন্দ্রনাথ হালদারের ছেলে কৃষ্ণ কান্ত হালদার। তারা সকলেই কাঠালতলী ও ছহেড়াবাদ গ্রামের বাসিন্দা।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে উপজেলার কাঠালতলী দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা জুয়ার আসরে মগ্ন ছিল। তখন ঘটনাস্থল থেকে নগদ টাকা সহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Top