গার্মেন্টস শ্রমিক ছাঁটাই ঘোষণার প্রতিবাদ
আলোকিত বার্তা:করোনা মহামারীতে বিজিএমইএ সভাপতি রুবানা হক ঘোষিত গার্মেন্টস শ্রমিক ছাঁটাই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।শনিবার (৬ জুন) গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
করোনা মহামারীতে বিজিএমইএ সভাপতি ঘোষিত গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বিবৃতিতে বিজিএমইএ সভাপতির এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।