পূর্ব শত্রুতার জেরে গাছ কেটে জমি দখলের চেষ্টা অভিযোগের তীর ! ভূমী খেকো জামালের বিরুদ্বে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পূর্ব শত্রুতার জেরে গাছ কেটে জমি দখলের চেষ্টা অভিযোগের তীর ! ভূমী খেকো জামালের বিরুদ্বে


♦ যুবককে মারধর ♦ প্রকাশ্যে হত্যার হুমকি ♦ অবশেষে থানা ও ইউঃ পরিষদে অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে প্রকাশ্য দিবালকে জামাল খান ওরফে ভূমী খেকো জামাল এর বিরুদ্বে গাছ কেটে/গাছ উফরে ফেলে দিয়ে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের পূর্ব সিংহেরকাঠি গ্রামের মৃতঃ আফসার আলি মৃধার ছেলে রফিকুল ইসলাম সবুজ ও লোকমান মৃধার জমির গাছ কেটে/উফরে ফেলে দিয়েছেন সিংহের কাঠি গ্রামের ভূমী খেকো জামাল খান। জানা গেছে রফিকুল ইসলাম সবুজ ও তার ভাই লোকমান দীর্ঘদিন যাবৎ সিংহেরকাঠী ১৩৪ নং মৌজার ৫১২ নং দাগ খতিয়ানের প্রায় ৪২ শতাংশ জমি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে দখলে থেকে ভোগ করে আসছেন, এবং ওই জমির প্রকৃত মালিক বলে দাবি করেন সবুজ ও লোকমান।

তারা বলেন ১৩৪ নং মৌজার ৫১২ নং দাগ খতিয়ানের জমি ক্রয় করে সাব কবলা দলিল নিয়েছি এবং আমরা প্রায় ২৫-৩০ বছর পর্যন্ত এই জমি ভোগ দখল করে খাইতেছি। হঠাৎ করে ওই জমির মালিক দাবি করে উড়ে এসে জুরে বসতে চাইছেন সন্ত্রাসী জামাল খান ও তার সাঙ্গপাঙ্গরা। স্হানীয়’দের কাছে জানতে চাইলে তারা বলেন রফিকুল ইসলাম ও লোকমান প্রকৃত জমির মালিক এবং এই জামাল খান তার জমি দখলের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন। কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন জামাল খান, কামাল খান, জাফর খান, রনি খান,রাব্বি খানসহ তাদের মধ্যে অনেকেই এলাকায় বেপরোয়া ভাবে চলাফেরা করে, এমনকি মানুষকে বিভিন্ন সময় হুমকি প্রদর্শন করেন। এদিকে লোকমান হোসেন মৃধা প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, ভূমি খেকো জামাল খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার রেকর্ডিও জমি দখল করতে আসছে। এমনকি আমার জমিতে আমি গাছ লাগিয়েছি সেই গাছ উফরে ফেলে দিয়েছেন সন্ত্রাসী জামাল খান। আমি বাধা প্রদর্শন করলে আমাকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে এবং ব্যাবহিত শাবল পেটে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এলাকার অনেকেই তার সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার হয়েছেন।

লোকমান মৃধা বিষয়টি বন্দর থানা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাৎক্ষনিক ঘটনাস্হানে পুলিশের ১টি টিম পাঠিয়ে দেন বন্দর ওসি। তারা এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে এবং সকলকে স্হান ত্যাগ করতে বলেন। এদিকে সিংহেরকাঠি বড়ো মিয়ার হাটে গেলে জনৈক ব্যক্তির সাথে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, তারা বলেন জামাল খান জমির দাবি করে ঠিকই কিন্তু তার কাগজপত্র সব ভূয়া। প্রকৃত মালিক হলো রফিকুল ইসলাম সবুজ ও লোকমান মৃধা। ঘটনাটি গতকাল ০৫/০৬/২০২০ইং তারিখ বিকেলে ঘটায়, তার পড়ের দিন সকাল থেকে ভূমী খেকো জামাল খান, কামাল খান, জাফর খানসহ কাউকেই তেমন ১টা দেখা যায়না। ব্যাপারটি খতিয়ে দেখতে সবুজ, লোকমান ও এলাকাবাসি প্রশাসনের সুুুদৃষ্টি কামনা করে কঠোর বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমি উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি তদন্ত করানো হচ্ছে, আমি আমার অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছি। মারামারির বিষয়ে তিনি বলেন, আমার কাছে মারধরের কোন অভিযোগ নেই। তারা উভয় পক্ষই উত্তেজিত টাইপের। তবে মারধরের বিষয়টি প্রমানিত হলে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।

Top