তাহিরপুরে করোনা উপসর্গে কাপড় ব্যবসায়ীর মৃত্যু ! - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে করোনা উপসর্গে কাপড় ব্যবসায়ীর মৃত্যু !


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরের করোনা উপসর্গে স্বপন তালুকদার(৫২) নামে এক কাপড় (দর্জি )ব্যবসায়ী মারা গেলেন।বৃহস্পতিবার সৎকারের লোক না থাকায় পৈতৃক নিবাস পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলারফহেতপুর পিরোজপুর গ্রামে শ্বশানঘাটে অতিগোপনে তার মরদেহ দাফন করা হয়।নিহত কাপড় (দর্জি) ব্যবসায়ী স্বপন তালুকদার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নেরপ্রয়াত হরেন্দ্র মোহন তালুকদারের ছেলে।তিনি তাহিরপুরের বাদাঘাট বানিজ্যিককেন্দ্রে এএস ক্লথ ষ্টোর নামে একটি দোকান কোটা নিয়ে থানকাপড়ের ব্যবসা করে আসছিলেন।

এরপুর্বে বুধবার মধ্যরাতে পরবর্তী তিনি স্বর্দি জ্বর, কফ,উচ্চ রক্তচাঁপ ডায়াবেটিক ওশ্বাসকষ্ট জনিত কারনে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট গ্রামে নিজ বাসায়
মৃত্যবরণ করেন।পারিবারীক সুত্র জানায়,গত এক সাপ্তাহ ধরে স্বর্দি জ্বর কফ ও তীব্র শাসকষ্টের ভোগান্তিতেনিজ বাসায় শয্যাশায়ী ছিলেন ওই ব্যবসায়ী।নিহত ব্যবসায়ীর দুই ছেলে ও স্ত্রী রয়েছেন।শুক্রবার সন্ধায় সাড়ে ৭টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনাকর্মকর্তা ড. ইকবাল হোসেন জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ হতে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নিএরপর নিহতের পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালকলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে।

Top