চেয়ারম্যানসহ ৩জন আটক,জুতার মালা পরিয়ে হেনস্থা‌র ঘটনায় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চেয়ারম্যানসহ ৩জন আটক,জুতার মালা পরিয়ে হেনস্থা‌র ঘটনায়


আলোকিত বার্তা:উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ীসহ তিনজনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।বৃহস্পতিবার (০৪ জুন) রাত পৌ‌নে ৯ টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা‌ পুলিশের অতি‌রিক্ত সুপার মোঃ নাঈমুল হক।তি‌নি জানান, সন্ধ্যা ৬ টায় মুলাদী পৌর এলাকা থেকে ওই ঘটনার দা‌য়েরকৃত মামলার মূল অভিযুক্ত দরিচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা রাঢ়ী ও সাবেক মেম্বার সাত্তার শিকদারকে গ্রেফতার করা হয়।

এর আগে এ ঘটনার সাথে জড়িত থাকা বজলু আকন নামে একজনকে বৃহস্পতিবার সকা‌লে গ্রেফতার করেছে পুলিশ।বজলু মামলার এজাহার ভূক্ত আসামী বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান। পাশাপাশি বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলাটি দা‌য়ের করা হয়।
থানায় মামলাটি দায়ের করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া দাখিল মাদ্রাসার ওই অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিন।মামলায় দরিচর-খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদ দেওয়ান, সাবেক মেম্বার ইউনুস বয়াতি ওরফে কামরুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদারসহ দশজনকে নামধারী ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সালিশের নামে বুধবার (০৩ জুন) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে স্থানীয় মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিনকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়।যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। যে ভিডিওতে দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদার এবং স্থানীয় চৌকিদারকে ওই কেরানীকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার দৃশ্য রয়েছে।

Top