আমতলীতে ২১০ ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে ২১০ ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ


আমতলী (বরগুনা) প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেদেয়া আর্থিক অনুদান বরগুনার আমতলী উপজেলার ২১০ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিতরণ করাহয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝেনগদ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহীঅফিসার মনিরা পারভীন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিনমৃধা, ইসলামিক ফাউন্ডেশ বরগুনা অফিসের ফিল্ড সুপারভাইজার এইচএম রুহুল আমিন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর তালুকদার, ইউপিচেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, ও অনুদান পাওয়া মসজিদের ইমাম -মুয়াজ্জিনগন।

Top