বরিশালে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে


আলোকিত বার্তা:বরিশালে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি পরিবহন এবং এক যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী এসএ পরিবহন, অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে দেখতে পায় বাসগুলো ৫ থেকে ৭শ টাকার ভাড়া দেড়হাজার থেকে ১ হাজার ৬শ টাকা করে নিচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এ জন্য মালিকপক্ষকে দায়ী করেন। এমন অপরাধে পরিবহন তিনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় র‌্যাব- ৮ এর সদস্যদের সহযোগিতায় এক যাত্রীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top