আমতলীর কুকুয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৪০০ জনকে খাদ্য সহায়তা প্রদান
আমতলী (বরগুনা)প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্ফানে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৪ শজনকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।বৃহস্পতিবার দুপুর ১ টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে ক্ষতিগ্রস্থ ৪ শ জনকে ১০ কেজিকরে চাল ১ টি সাবান ও ১লিটার করে তেল মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
এসময় উপস্থিতছিলেন, ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারসহস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ কুকুয়াইউপির ক্ষতিগ্রস্থ ৪ শ জনকে ১০ কেজি করে চাল ও ১ লিটার করে তেল ও ১টি করে সাবান বিতরন করা হয়েছে ।