আমতলীতে দশ দিন পরে তিন করোনা রোগী শনাক্ত, পালিয়ে রয়েছে একজন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে দশ দিন পরে তিন করোনা রোগী শনাক্ত, পালিয়ে রয়েছে একজন


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গত ১০ দিন পরে তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদেরমধ্যে দুই জন হোম আইসোলেশনে চিকিৎসা নিলেও অপর আক্রান্ত একজন পলাতক রয়েছে। আক্রান্তের বাড়ীলকডাউন করা হয়েছে। পলাতক রোগীকে খুজছে পুলিশ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গত ৩১ মে পৌরসভার ৪নং ওয়ার্ডের চা বিক্রেতা (৩৫) ও ১লাজুন পৌরসভার ৭নং ওয়ার্ড হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজার (২৫) ও ঔষধকোম্পানী হেলথ কেয়ারের প্রতিনিধি (২৬) এর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।গতকাল (বুধবার) রাত সারে ১১টায় দিকে তাদের তিন জনের রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়।রিপোর্টে তাদের তিন জনকে করোনা পজিটিভ উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে চা বিক্রেতা ও ঔষধকোম্পাণীর প্রতিনিধি হোম আইসোলেশনে চিকিৎসা নিলেও ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজারপলাতক রয়েছে। প্রশাসন আক্রান্তের বাড়ীসহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন করেছেন।

পলাতক করোনাআক্রান্ত রোগীকে খুজে বের করতে পুলিশকে অবহিত করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, আক্রান্তদের বাড়িলকডাইন করা হয়েছে। আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হবে। অপরআক্রান্ত পালিয়ে রয়েছে তাকে খুজে বের করার জন্য পুলিশকে জানানো হয়েছে।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার আক্রান্তের বাড়ী লকডাউন করার বিষয়টি নিশ্চিতকরে বলেন, পলাতক করোনা রোগীকে খুজে বের করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্তদের বাড়ীসহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন করাহয়েছে। লকডাউন করা বাড়ীর লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন বাড়ীতে অবস্থান করার নির্দেশনা দেয়াহয়েছে। দুইজন চিকিৎসক তাদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা ও স্বাস্থ্যের খোজখরব নিবেন। প্রশাসনেরপক্ষ থেকে আক্রান্তের বাড়ীতে ফলমূল পাঠানো হবে।উল্লেখ্য গত ৯ এপ্রিল থেকে এ পর্যন্ত আমতলী উপজেলায় ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে একজন হাসপাতালের আইসোলেশনে, দুই জন হোম আইসেলেশনে ও একজনপলাতক রয়েছে। বাকীরা চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।

Top