করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিপালনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিপালনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশ


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিপালনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (৩ জুন) আওয়মী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাবিশ্বের মতো বাংলাদেশ সরকার দেশের জনস্বাস্থ্য ও নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সাধারণ ছুটি ঘোষণা করে। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর জনগণের জীবনের নিরাপত্তার পাশাপাশি জীবিকার প্রশ্নটিও জোরালোভাবে সামনে উঠে আসে। জীবনের পাশাপাশি দেশের অর্থনীতি ও মানুষের জীবিকা সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত নেয়। যার ফলশ্রুতিতে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে অফিস-আদালতসহ ব্যবসাপ্রতিষ্ঠান এবং চালু করা হয়েছে গণপরিবহন ব্যবস্থা।

এমতাবস্থায় করোনা প্রতিরোধে আরও অধিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের কতিপয় নির্দেশনা দেওয়াসহ দেশবাসীর প্রতি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেননির্দেশনাগুলো হলো- সাধারণ ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরতে শুরু করেছে। অফিস-আদালত, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় স্বাস্থ্যবিধি (নির্দিষ্ট শারীরিক দূরত্ব) মেনে চলা এবং করোনা সংক্রমণ প্রতিরোধে সব ধরনের কার্যপদ্ধতি অনুসরণ করা।গণপরিবহনে চলাচলের সময় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা। জনসম্মুখে সবসময় মাস্ক পরিধান করা এবং সরকারের স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা মেনে চলা।
দলীয় নেতাকর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং তা প্রতিপালনের জন্য জনগণকে সচেতন করে তুলবেন। সবক্ষেত্রে এটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য জনগণকে উদ্বুদ্ধ করে সচেতনতা বাড়াতে প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অনলাইন ভিত্তিক তদারকির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন। আপদকালীন সময়ে প্রয়োজনীয় সেবা ও স্বাস্থ্যবিধি মেনে জনপ্রতিনিধিরা অসহায়-দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Top