আমতলীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ১৭৯ শিক্ষার্থী
আমতলী (বরগুনা) প্রতিনিধি। চলতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় বরগুনার আমতলীতেজিপিএ- ৫ পেয়েছে ১৭৭ জন শিক্ষার্থী।এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্র থেকে ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের১২৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। বরাবরের মত সরকারি একে হাই স্কুল থেকে ৪৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয়অবস্থানে রয়েছে যথাক্রমে মফিজ উদ্দিন বালক বিদ্যালয় ২৭ জন ও মফিজ উদ্দিন পাইলটবালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫ জন। চতুর্থ অবস্থানে রয়েছে গাজীপুর বন্দরমাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ জন ও চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ জন। পঞ্চমঅবস্থানে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৮ জন। ষষ্ঠ অবস্থানে তক্তাবুনিয়া মাধ্যমিকবিদ্যালয় ৬ ও চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় ৬ জন। এছাড়া কুকুয়া শহীদসরোওয়ার্দি মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন ও ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করেশিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
অপরদিকে উপজেলায় দাখিল পরীক্ষার ১টি কেন্দ্রে অংশ নেয়া ২৯টি মাদ্রাসার মধ্য থেকে১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। এদর মধ্যে আমতলী বন্দর
হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১১টি জিপিএ- ৫ পেয়েছে। পশ্চিম চিলাআমিনিয়া ফাজিল মাদ্রাসা- ৯ জন, ঘটখালী আমিন উদ্দিন আলিম (মহিলা) মাদ্রাসা ৮জন, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা ৭, গাজীপুর বন্দর ফাজিল মাদ্রাসা ৬ জন, কুতুবপুরফাজিল মাদ্রাসা ২ জন, উত্তর কালামপুর নুরানী আলিম মাদ্রাসা ২ জন, পূর্ব পাতাকাটামেহেরআলী আলিম মাদ্রাসা ১ জন, ঘোপখালী আলআমিন দাখিল মাদ্রাসা ১ জন,হরিদ্রবাড়িয়া দাখিল মাদ্রাসা ১ জন ও উত্তর পশ্চিম টিয়াখালী দাখিল মাদ্রাসা ১ জন ওবালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।উল্লেখ্য এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৯৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাসকরেছে ১৬৮৭ জন। অকৃতকার্য হয়েছে ২৭১ জন এবং দাখিল পরীক্ষায় ৮২২ জন পরীক্ষার্থীঅংশ নিয়ে পাশ করেছে ৭৯৭ জন। অকৃতকার্য হয়েছে ২৫ জন।