বরগুনার তালতলীতে দ্বিতীয় করোনা রুগী সনাক্ত
মোঃ রফিকুল,তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলীতে আরো একজন করোনা আক্রান্ত হয়েছে এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুইজনসদ্য আক্রান্ত ঐ ব্যক্তি উপজেলা টিএনটি রোডের বাসিন্দা ও পেশায় ফার্মেসী দোকানদার।সোমবার (১ জুন) রাতে বিষয়টা নিশ্চিত করেন তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ফাইজুর রহমান।
ডা.ফাইজুর রহমান জানান,করোনা পজিটিভ ব্যক্তি গত ২৯ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসে পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে ওই ফার্মেসী দোকানদারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি উপজেলা সড়কের একজন ঔষধের দোকানদার ও টি এন্ড টি এলাকার বাসিন্দা।উপজেলায় এখন পর্যন্ত ১৬০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত এ উপজেলায় দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আক্রান্ত ব্যক্তি জানান, তিনি গত শুক্রবার টেস্ট করার জন্য তালতলীতে কোন মানুষ ছিল না তাই সে করোনা টেস্ট করার জন্য আগ্রহী হয় তার কোনো উপসর্গ নেই সে সুস্থ আছে কিন্তু রেপোট আসে পজিটিভ সে হতাশ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন এই উপজেলায় আরো একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় দুইজন ব্যক্তি করোনা সংক্রমিত হলেন তার সংস্পর্শে যারা এসেছে তাদের সকলের নমুনা সংগ্রহ করা হবে ও তার বাড়ি আগামীকাল লকডাউন করা হবে।