আমতলীতে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহেরআনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ কম্পাউন্ডস্থ খাদ্যগুদাম
চত্বরে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ারফোরকান।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান ও চাল সংগ্রহকার্যক্রম অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগসাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃমজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃআখতারুজ্জামান বাদল খান, মোঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তারবীন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য চলতি বছরে এ উপজেলায় অভ্যন্তরিনভাবে ২৪৬মেট্রিকটন ধান ও ৫৫৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।