হিজলায় দুই সন্তানের জননীকে জোরপুর্বক ধর্ষণ আটক ৬। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় দুই সন্তানের জননীকে জোরপুর্বক ধর্ষণ আটক ৬।


বরিশালের হিজলা উপজেলা হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামের আলী হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী রাজিয়া বেগম গণধর্ষনের শিকার। জানাযায় প্রতিদিনের মত ৩০ মে রাজিয়ার স্বামী আলী হোসেন নদীতে মাছ ধরতে যায়, রাজিয়া বেগম ঘরে ঘুমিয়ে ছিল রাত আনুমানিক ২ টার দিকে একই এলাকার বাকের জমদ্দার, জাকির হোসেন, আনিছ খা, সুমন রাড়ী, আল আমিন, মনির বেপারী সহ আরো ২ জন রাজিয়াকে ডেকে ঘুম ভাঙ্গিয়ে কথা বলবে বলে দরজা খুলতে। তখন রাজিয়া দরজা খুললে ৪ জনে পালাক্রমে রাজিয়াকে ধর্ষণ করে, এবং ৪ জনে পাহারা দেয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে হিজলা থানা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদারের নেতেৃত্বে এস আই বসির সহ পুলিশ টিম ৩১ মে রাতে বাকের জমদ্দার, জাকির হোসেন, আনিছ খা, সুমন রাড়ী, আলা আমিন আকন, মনির বেপারী কে আটক করে। এব্যপারে ধর্ষক বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করে। হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায় গণধর্ষনের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আমরা ৬ জনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছি, বাকিদেরও দ্রুত আটক করা হবে।

Top