বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু


কুবি প্রতিনিধিঃবিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী । প্রাণ হারানো শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।আজ সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।তার বিভাগের একাধিক শিক্ষার্থী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।জানিয়েছেন,মেইন সুইচ অন রেখেই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়,সেখানেই তার মৃত্যু হয়।

নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রহমান বলেন’আমরা এই অপ্রত্যাশিত দুঃসংবাদে শোকাহত।তার পরিবারের সাথে যোগাযোগ করেছি।তার বাড়িতে আমরা যাবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোঃ কামালউদ্দিন বলেন, ‘আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ শুনেছি। মহামারীর এই সময়ে তাঁর মৃত্যুর সংবাদ আমাদের আরো বেশি শোকাহত করে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।

Top