বরিশালে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।


আলোকিত বার্তা:ব্যাংক কর্মকর্তা,চিকিৎসক,নার্স,টেকনোলজিস্ট ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।সোমবার(০১ জুন)রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়,আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ সদস্য ও রেঞ্জ ডিআইজি অফিসের এক কর্মকর্তা রয়েছেন। এছাড়া নতুন শনাক্তদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন টেকনোলজিস্ট, ১ জন কার্পেন্টার, ১ জন পরিচ্ছন্নতা কর্মী এবং বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ১ জন চিকিৎসক রয়েছেন। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ২ জন ব্যাংক কর্মকর্তা।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৫ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।এদিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এ পর্যন্ত বরিশাল জেলায় ৯৬ জন নারী এবং ২৬৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪৫ জন, মৃত্যু হয়েছে ২ জনের।

Top